নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস স্থবির করে করে দিয়েছে পুরো বিশ্বকে। আন্তর্জাতিক বাণিজ্য থেকে ক্রীড়া সব কিছুই এখন বন্ধ। ক্রিকেটের ক্ষেত্রেও একি পরিস্থিতি বিরাজমান। এমন অবস্থায় ভারতীয় সংবাদ পত্রিকায় খবর বের হয়েছিলো পথে বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এখন উল্টা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজেরাই বড় অংকের ক্ষতির মুখে।
কোভিড-১৯ এর কারণে এইবারের আইপিএল দুই দফায় স্থগিত করা হয়। শুরুর কথা ছিলো ২৯শে মার্চ, এটি নিয়ে যাওয়া হয় ১৫ই এপ্রিল। কিন্তু শেষে সিদ্ধান্ত নেয় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত। সারাবছর বোর্ড থেকে শুরু করে ফ্র্যাঞ্চায়ইজি, আন্তর্জাতিক বড় বড় খেলোয়াড় সবাই অপেক্ষা করে থাকে এই আইপিএলের জন্য। কারণ এই আইপিএলে টাকার ঝনঝনানি। শেষমেষ যদি এইবারের আইপিএল না হয় তাহলে বিসিসিয়াইয়ের ক্ষতি হবে প্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকারও বেশি।
বিসিসিয়াই এই ক্ষতি পুষাতে আস্থা রেখেছিল বীমা সংস্থার দিকে। কিন্তু তাদের এই পথ এখন বন্ধের দিকে। এক বিসিসিয়াই অফিশিয়াল জানান, ‘যে বীমা সংস্থার কাছে আইপিএলের বীমা করা হয়েছিলা তারা এখন উল্টা বেঁকে বসেছে। তাদের নিয়ম অনুযায়ী করোনা ভাইরাসের কারণে আইপিএলের কনো লোকসান হলে তার দায়বার নিবেনা ওই সংস্থা৷’
এখন যদি এমন হয় তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিসিসিআই তাতে কোনো সন্দেহ নেই
নিউজ ক্রিকেট২৪/ এমএস
