নিউজ ডেস্ক »
মানিক গঞ্জের সাবেক ক্রিকেটার বিল্টু মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার ভোরে মানিকগঞ্জের দোলতপুর উপজেলার কালিবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান দৌলতপুর থানার ইনচার্জ মোঃ রেজাউল করিম।
বিল্টু মিয়া দৌলতপুর থেকে মানিকগঞ্জ ফিরার সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিত চালিত ট্রলির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই প্রাণ হারান তিনি।
নব্বই দশকের ক্রিকেটার বিল্টু মিয়া মানিকগঞ্জ জেলা ক্রিকেট দলের হয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি ক্লাব কুলফা গোষ্টীর নিয়মিত খেলোয়ার ছিলেন বর্তমানে তিনি ফারুক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্টানে চাকুরি করতেন।
বিল্টু মিয়ার অকাল মৃতুতে শোক প্রকাশ করেছে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কুলফা গোষ্টীর সভাপতি নাইমুর রহমান দুর্জয় এবং জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদেব কুমার।
