টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আগষ্টের আগে কোনো সিদ্ধান্ত নয়: আইসিসি

নিউজ ডেস্ক »

পুরো পৃথিবীর দৃষ্টি এই করোনা ভাইরাস তার নিজের দিকে নিয়ে নিয়েছে। মানুষ যেন একঘেয়ে জীবন যাপন করছে। এই ঘরবন্দী একঘেয়ে জীবনে নেই কোনো বিনোদন। যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য এবছরটা ছিলো আনন্দের। কেননা এবছর আস্তে যাচ্ছিলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। তবে করোনারি থাবায় তা এবার স্থগিত হতেই পারে। আর এটি নিয়ে খোদ আইসিসিও চিন্তায় রয়েছে। তবে আইসিসি এখনি বিশ্বকাপ স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। আইসিসি আগষ্টের শেষ অবধি অপেক্ষা করতে চায়।

এবছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা রয়েছে অষ্ট্রেলিয়াতে। যা অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবার কথা এবং সূচিও তৈরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ষষ্ঠ আসর শুরু হবার কথা ১৮ই অক্টোবর এবং শেষ হবার কথা রয়েছে ১৫ই নভেম্বর। তবে যারা স্বাগতিক এই বিশ্বকাপের তাদের দেশ করোনার জন্য বন্ধ রয়েছে। এমনকি তাদের দেশের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে ৬ মাসের জন্য। যা চলবে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। আর এতেই শঙ্কায় রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের ভাগ্য। কেননা করোনার প্রকোপ যদি তখনো না থামে তবে বিশ্বকাপ পিছিয়ে যাবার সম্ভাবনাই যে প্রবল।

তবে এখনই বিশ্বকাপ স্থগিতাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় না আইসিসি। তারা অন্তত আগষ্ট মাসের শেষ অবধি অপেক্ষা করতে চায়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ” বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে হয়তো নির্দিষ্ট সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে মানুষের স্বাস্থ্যের দিকে। তবে তবে আমরা এখনি আশা হারাতে চাই না। আগামী কয়েক মাসের মধ্যে হয়তো পরিস্থিতি পরিবর্তন তো হতেই পারে? ধরুন আমরা এখন টুর্নামেন্ট স্থগিত করেই দিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেলো সব ঠিক হয়ে গিয়েছে। মূলত এজন্য আমরা এখনি কোনো সিদ্ধান্ত নিতে চাই না।”

সূত্রটি আরো জানিয়েছে, ” আপাতত আইসিসি তাদের বৈশ্বিক এই টুর্নামেন্টটি তাদের পরিকল্পনা অনুযায়ী চালাতে চায়। আমরা মনে করছি বিশ্বকাপ যথা সময়েই শুরু হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। তবে দ্রুততার সাথেই এখনি কোনো সিদ্ধান্তে আসবে না আইসিসি।”\

নিউজ ক্রিকেট/ জিএনএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »