করোনায় স্ত্রীকে চিকিৎসা করাতে পারছে না এক ভারতীয় ক্রিকেটার

নিউজ ডেস্ক »

ভারত জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার হওয়া কোনো চাট্টিখানি ব্যাপার নয়। এই ভারত জাতীয় দলে খেলা মানে যেন সোনায় সোহাগা ব্যাপারের মতো। কেননা ভারতীয় ক্রিকেট দল ক্রিকেট বিশ্বে বিত্তশালী ও প্রভাবশালী এক বোর্ড। তবে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার হবার পরও নিজের স্ত্রীর চিকিৎসা করাতে পারছে না শাহবাজ নাদিম। ভারতীয় ক্রিকেট দলের হয়ে একটি টেষ্ট খেলা স্পিনার শাহবাজ নাদিমের স্ত্রী কিডনি সমস্যায় ভুগছেন।

তবে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার যে আর্থিক সমস্যায় ভুগছেন তা কিন্তু নয়। শাহবাজের মূল সমস্যা হচ্ছে করোনা ভাইরাস। ভারত লকডাউন হবার আগ পর্যন্ত শাহবাজ ছিলেন ঝাড়খণ্ডে, আর তার স্ত্রী ছিলেন কলকাতায়। আর লকডাউন হবার কারণে শাহবাজ তার স্ত্রীর কাছে যেতেও পারছেন না। কিছুদিন আগে নিজ উদ্যোগে শাহবাজ ৩৫০টি পরিবারকে সহায়তা করলেও এবার শাহবাজ নিজেই বিপাকে পড়ে গিয়েছেন।

শাহবাজ নাদিমের স্ত্রী মূলত গ্যাস্ট্রো সমস্যায় ভুগছেন। তার স্ত্রীর চর্বি জমে আছে লিভারে। ৪-৫ মাস ধরে তার চিকিৎসা চললেও এখন তার অবস্থা অবনতি হচ্ছে। আর এই অবস্থায় যে ডাক্তারের কাছে যাবেন সেটাও যেতে পারছেন না কেননা তার স্বামীও তার পাশে নেই।

শাহবাজ নাদিম বলেছেন, ” আমার স্ত্রীর ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে। যদিও ৪-৫ মাস ধরে ওর চিকিৎসা চলছিলো এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ খাচ্ছিলো কিন্তু বর্তমানে ওর অবস্থা অবনতি হচ্ছে। ওর এমআরআই এর মতো বেশ কিছু পরীক্ষা করা প্রয়োজন রয়েছে। কিন্তু ধানবাদের হাসপাতালে উক্ত চিকিৎসা করানো সম্ভব হবে না। কেননা সেখানে এই সুবিধা নেই। আমি এই অবস্থায় খোঁজ নিচ্ছি, পরিচিতজনদের সাহায্য চেয়েছি এবং আমার রাজ্য সরকারের কাছেও প্রার্থনা করেছি।”

এমন লকডাউন সৃষ্টি হলেও শাহবাজ তার স্ত্রীর কাছে যে যাবার চেষ্টা করেননি তা কিন্তু নয়। তিনি ঝাড়খণ্ডের প্রশাসনের অনুমতি নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রাও শুরু করেছিলেন। তবে তার সেই অনুমতি কাজ হয়নি , তাকে ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তে আটকে দেয়া হয় এবং স্ত্রীর অসুখ এবং অনুমতিপত্র দেখানোর পরও তাকে উল্টো বলা হয় যে, স্ত্রীর অবস্থা ততটাও গুরুতর নয়।

পুরো ভারতজুড়ে কঠোর লকডাউন মেনে চলা হচ্ছে। এমনকি এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ প্রবেশ করতেও পারছে না। এমন অবস্থায় সব মিলিয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন ভারতের হয়ে এক টেষ্টে খেলা ক্রিকেটার শাহবাজ নাদিম।

নিউজ ক্রিকেট/ জিএনএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »