কঠিন সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশে ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরানের কারেণ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) (সিএ) বর্তমানের আর্থিক সংকটের মধ্যে পড়ছে। যার কারণে খরচ বচাঁতে তাদের বোর্ডের বেশিরভাগ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে। বোর্ডের এই আর্থিক অস্বচ্ছলতায় বেশ অবাক হয়েছেন পেসার জশ হ্যাজালউড। তবে তিনি আশা প্রকাশ করেন এই পরিস্থিতি সামাল দিতে ক্রিকেটাররা গভর্নিং বডির সঙ্গে সমন্বয় রেখে একসাথে কাজ করবেন। এজন্য কম বেতন নিতেও প্রস্তুত আছেন তারা।

হ্যাজালউড বলেন, ‘অন্যান্য খেলার মতো ক্রিকেটও ভিন্ন নয়। এটার প্রভাব কতদিন অামাদের মাঝে থাকবে। এটা যতি পররর্তী গ্রীষ্ম পর্যন্ত স্থায়ী হয় তবে পরিস্থিতি খারাপ হবে। অঅমরা সবসময় বলে আসছি যে অমরা খেলারই অংশ।’

২০১৭ সাল থেকেই সিএ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে সম্পর্ক ভালো নয়। তবে হ্যাজালউড মনে করেন সম্পর্ক আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই কঠিন পরিস্থিতি ভালোভাবেই সামাল দেওয়া হবে।

তিনি বলেন, ‘আমি মনে করি সিএ এবং এসিএ’র মধ্যেকার সম্পর্ক আগের থেকে অনেক ভালো। গত ১৮ মাস কিংবা দুই বছরে সম্পর্কের উন্নতি হয়েছে। আমি মনে করি দুই পক্ষই এখন ইতিবাচক।’

চুক্তি অনুযায়ী ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের রাজস্ব আয়ের একটি অংশ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেয়।

নিউজক্রিকেট/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »