নিউজ ডেস্ক »
ভারতীয় দলে ক্রিকেট ক্যারিয়ার সবে শুরু করেছিলেন ইরফান পাঠান। তখনও নবাগতই বলা চলে৷ তখনকার পাকিস্তান কোচ জাভেদ মিঁয়াদাদ ইরফান পাঠানের সম্মন্ধে বাজে মন্তব্য করায় কিছুটা কষ্ট পান তার বাবা। এরপর মিঁয়াদাদের সাথে দেখা করতে যাওয়ার জন্য বলেন তার ছেলে ইরফান পাঠানকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানান ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। ইরফান বলেন, ‘পাঠানের মতো বোলার পাকিস্তানের অলি-গলিতে আছে। এই ধরণের কথা বলেছিলেন মিঁয়াদাদ। কথাটা শুনে বাবার খুব খারাপ লেগেছিল। শেষ ম্যাচের সময় বাবা তখন পাকিস্তানে। বাবা আমায় বলেছিলেন, সে পাকিস্তানিদের ড্রেসিংরুমে যেতে চায়, মিঁয়াদাদের সঙ্গে দেখা করবে। আমি তাঁকে বলি, আমি চাই না, তুমি ওখানে যাও। যা-ই হোক, বাবাকে দেখে মিঁয়াদাদ উঠে দাঁড়িয়ে বলে ওঠেন, না, আপনার ছেলে সম্পর্কে কিছু বলিনি। বাবার মুখে কৌতুক খেলে গেল, তিনি বলেন, আপনাকে কিছু বলতে আসিনি। আপনি একজন অসাধারণ খেলোয়াড়, তাই দেখতে এলাম।’
সে সফরে ভারতীয় দল ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ এ এবং ওডিআই সিরিজ ৩-২ ব্যাবধানে জিতেই ফিরেছিলেন।
তবে পাকিস্তানিদের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন ইরফান পাঠান। ক্যারিয়ারের প্রথম পাকিস্তান সফরের সুখ স্মৃতিগুলো মনে করে ইরফান বলেন, ‘ওদের আতিথেয়তা সত্যিই মনোমুগ্ধকর। খাওয়া-দাওয়া, ক্রিকেট, ড্রেসিং রুম সবটাই ছিলো দারুণ। এছাড়া শচীন-পাজির সিরিজ জয়ের পরে গান গেতে বলা। এসব ঘটনা নিয়ে দারুণ স্মৃতিজরিত সফর সেটি।’
নিউজক্রিকেট/কেএমএইচ
