নিউজ ডেস্ক »
ক্রিকেট বিশ্বে নামকরা একজন কোচ হিসেবেই পরিচিতি ডেভ হোয়াটমোরের। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতানোর পর আলোচনার শীর্ষে চলে এসেছিলেন তিনি। পরবর্তিতে বাংলাদেশের কোচ হওয়ার পর তাঁর হাত ধরেই বড় দলগুলোর বিপক্ষে জয় আসতে শুরু করে।
হোয়াটমোরের বয়স বেড়েছে তবে এখনো কোচিং পেশায়ই আছেন তিনি। ভারতের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের কোচিং করাচ্ছেন সাবেক বাংলাদেশী এই কোচ।।আর তার হাত ধরেই রাজ্য ক্রিকেটে উঠে আসছেন তরুণ প্রতিভাবান সব ক্রিকেটাররা।
২০১৭-১৮ সিজনে রাজ্য দল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করেন হোয়াটমোর। সফলতার সঙ্গে তিন বছর দলটির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের এই সাবেক কোচ। সেই চুক্তি শেষ হয়েছে এরমধ্যেই, তবে আবারো ভারতেই থাকছেন তিনি। হোয়াটমোর এবার দায়িত্ব নিচ্ছেন বারোদার।
এ বিষয়ে হোয়াটমোর বলেন, ‘আমি অবশ্যই সিনিয়র দলের কোচ থাকব। তবে এর বাইরে, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দল সুন্দর মোতাবেক গড়ে তোলার নেপর্থ্যে থাকবো। আমি একা নই সঙ্গে থাকবেন স্থানীয় কোচরাও। এবার নতুন দলের চুক্তির মেয়াদ থাকছে দুই বছরের।’
এর আগে ডেভ হোয়াটমোর বাংলাদেশ এর পাশাপাশি পাকিস্তান এবং জিম্বাবুয়ে জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন।
নিউজক্রিকেট/এসএস
