নিউজ ডেস্ক »
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের ১৯ সেপ্টেম্বর ডারবানের কিংসমিড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ভারত-ইংল্যান্ড। আগের ওভারে ব্যাটসম্যান যুবরাজকে স্লেজিং করে গেলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। পরের ওভারেই যেনো আগুন ঝড়লো যুবরাজের ব্যাটে।
ফ্লিনটপের করা স্লেজিংয়ের পরের ওভারে সেই ঝাল যেনো স্টুয়ার্ট ব্রডের নাকে মুখে লাগলো। ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন যুবরাজ। প্রথম ছক্কা মিড উইকেটের ওপর। দ্বিতীয় ছক্কা অনুসরণ করল আগের বলকে। এক্সট্রা কভার দিয়ে তৃতীয় ছক্কা হাঁকানোর পর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ছক্কা রীতিমত বরফে পরিণত করে দিয়েছিল ইংল্যান্ডে দলে।
যুবরাজের সেই ছয় ছক্কা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল। চিন্তা করা হয়েছিলো ব্যাটে বুঝি বাড়তি কোনো সুবিধা ছিলো এজন্যই হয়তো যুবরাজ এই তাণ্ডব চালাতে সক্ষম হয়েছিল! এরপর যুবরাজের ব্যাট পরীক্ষাও করা হয়েছিল।
সম্প্রতি এই বিষয়টি নিয়ে যুবরাজ নিজেই জানান, ‘অস্ট্রেলিয়ার কোচ তখন এসে বলেছিল, ব্যাটে কোনো ফাইবার আছে কি না। থাকলে সেটা বৈধ কি না! সাথে জানতে চেয়েছিল ম্যাচ রেফারি ব্যাটটি পরীক্ষা করেছে কি না!’
যুবরাজ অবশ্য মোটেও ভয়ে ছিলেন না, ঠিক যেন নিজের ব্যাটিংয়ের মত। তিনি নিজ থেকে রাজি হয়ে বলেছিলেন পরীক্ষা করানোর জন্য এমনকি ম্যাচ রেফারি ব্যাট পরীক্ষাও করেছিলেন এমনটাও জানান যুবরাজ।
নিউজক্রিকেট/এসএস
