নিউজ ডেস্ক »
করোনা মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নিলাম কৃত পাকিস্তানি ক্রিকেটার রুম্মান রইসের অভিষেক ক্যাপ, ব্যাট এবং ইসলামাবাদ ইউনাইটেড এবং পাকিস্তান দলের জার্সি নিলামে বিক্রি বেশ হয়েছে চড়া দামে।
করোনা ভাইরাসেের আক্রমণে থমকে আছে পুরো বিশ্ব। ঘরবন্দী কোটি মানুষ। করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমসিম খাচ্ছে বিশ্বের শক্তিধর দেশগুলিও। ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ক্রিকেটাররাও এগিয়ে আসছেন একান্ত অথবা সম্মিলিত ভাবে। পাকিস্তানি ক্রিকেটার রুম্মান রইসও পাকিস্তানে করোনা আক্রমনের শুরু থেকেই বেশ সরব। অসহায়দের সাহায্য করার জন্য নিজের একটি দলও গঠন করেছেন তিনি। সেই অর্থ যোগানের জন্যই নিজের এসকল ক্রিকেটীয় সরঞ্জাম নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন পাকিস্তানি এই ক্রিকেটার।

গত বৃহস্পতিবার (১৬’ই এপ্রিল) নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে নিজের এসকল সরঞ্জাম নিলামে তোলার ঘোষণা দেন রইস। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ এবং ফোন কলের মাধ্যমে ছিলো বিড করার সুযোগ পেয়েছেন ভক্ত কুল। বৃহস্পতিবার বিকাল ৫’টা থেকে রবিবার রাত ১২’টা পর্যন্ত চলে এই নিলাম৷ এর পর এক লাইভে এসে নিলামের সমাপ্তি এবং সর্বশেষ বিক্রয় মূল্য ঘোষণা করেন পাকিস্তানি এই পেসার।
পাকিস্তানি এই পেসারের অভিষেক ক্যাপটি বিক্রি হয়েছে পাকিস্তানি মূল্যের ১ লক্ষ ৬০ হাজার রূপি। যা বাংলাদেশী টাকায় ৮৩ হাজার টাকা। এছাড়াও ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুটি ট্রফি জয়ী জার্সির সর্বশেষ মূল্য নির্ধারণ হয় ৬০ হাজার রূপি বা বাংলাদেশী টাকায় ৩১ হাজার টাকা। নিজের ব্যবহৃত ব্যাট বিক্রি হয়েছে ৮০ হাজার রূপি বা ৪১ হাজার টাকা এবং পাকিস্তান দলের জার্সি বিক্রি হয়েছে ১ লক্ষ ৫ হাজার রূপি বা ৫৪ হাজার টাকা।
তবে এ সময় পাকিস্তানি জার্সিটি আবারও নিলাম হবে বলে জানিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। নিলামের ক্রেতা নিজেই গরীব অসহায়দের জন্য ১ লক্ষ ৫ হাজার টাকা ভিত্তিমূল্যে আবারও নিলামে তোলার অনুরোধ জানান৷ এবং এ জার্সির মূল্য ১ লক্ষ ৫ হাজার রূপি দান করেন করোনা মোকাবেলায়। জার্সিটি পরবর্তী নিলামের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রেইস।
