মারুফ ইসলাম ইফতি »
জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা আর বেঁচে নেই। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত ইমরুলের বাবা বানী আমিন বিশ্বাস ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৩ই মার্চ নিজ এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছিলেন বানী আমিন বিশ্বাস। দুর্ঘটনায় পায়ে ও কানে আঘাতপ্রাপ্ত হোন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। শারিরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এরপর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। শারিরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিমানযোগে উন্নত চিকিৎসার জন্য তকে ঢাকায় নিয়ে আসা হয়। এতদিন ঢাকার একটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।
আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা বানী আমিন বিশ্বাস শেষ পর্যন্ত হার মানেন মৃত্যুর কাছে।বিধির বিধান অনুযায়ী সকলের মায়া কাটিয়ে ইমরুলকে বাবাহারা করে চলে গেলেন না ফেরার দেশে।
