অনলাইনে ফিটনেস টেষ্ট দিতে গিয়ে ইনজুরিতে পাকিস্তানের ক্রিকেটার

নিউজ ডেস্ক »

অন্যান্যদেশের মত পাকিস্তানেও ক্রিকেট বন্ধ রয়েছে। মাঠে যেতে পারছেন না ক্রিকেটাররা। নিজেদের ফিটনেস ধরে রাখতে তাই তাদের অনলাইনের ফিটনেস পরীক্ষা দিতে বলা হয়। আর এই পরীক্ষা দিতে গয়ে চোট পায় পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মাকসুদ।

করোনা ভাইরাসের কারণে সব কিছু এখন স্থবির৷ সারা বিশ্বে ক্রিকেটও এখন বন্ধ। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট সব এখন বন্ধ। ক্রিকেটাররা সবাই  ঘরে। এমন সময় ফিটনেস ধরে রাখতে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছু নিয়ম কানুন দিয়েছিল তাদের ক্রিকেটারদের৷ আর তাদের দিতে বলা হয় অনলাইনে ফিটনেস টেষ্ট। গত ১৮ এপ্রিল পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ফিটনেস টেষ্ট দিতে গিয়ে টেবিলের ভাঙা গ্লাসে আঘাত পান। তার হাটুতে চোট পান ৷ যদিও তিনি তার সম্পূর্ণ টেষ্ট দিতে পেরেছেন। তিনি এক টুইট বার্তায় এই কথা জানান।

তিনি এটিকে শুধু মাত্র একটু দূর্ঘটনা বলে দাবি করেন এবং পিসিবির এই পরীক্ষাকে তিনি সমর্থন দেন। তিনি বলেন, ‘অনলাইনে ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে আমি হাটুতে কিছুটা আঘাত পাই। টেবিলের গ্লাস আমার হাটুতে লাগে। এটি একটি দূর্ঘটনা মাত্র। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই পরীক্ষাকে আমি সমর্থন জানাই ।  এই পরিস্থিতিতে ফিটনেস ধরে রাখতে এটি আমাদের কাজে দিবে। আমি আমার টেস্ট সম্পূর্ণ করতে পেরেছি।’

নিউজ ক্রিকেট২৪/ আর আর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »