নিউজ ডেস্ক »
নিজের সংস্থা দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসেন সাকিব। সেখানে ক্রিকেটারদের ব্যাট, জার্সি এবং অন্যান্য ব্যবহারিত জিনিস নিলামে তোলার কথা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে সাথে নিজের সংস্থার নামে এটি করা সম্ভব বলে মনে করেন তারকা এই অলরাউন্ডার।
এ বিষয়ে সাকিব বলেন, ‘অনেক দেশের ক্রিকেটাররা তাঁদের ব্যবহার করা টি-শার্ট বা অন্যান্য ব্যবহার করা জিনিস নিলামে তুলছে। আমরাও তাদের মতো এমন কিছু করতে পারি। সেটা যেকোনো ক্রিকেটারের অটোগ্রাফ সম্বলিত ব্যাট বা জার্সি হতে পারে। সেসব জিনিসগুলো আমরা নিলামে তুলতে পারি ফেসবুক কিংবা ফাউন্ডেশনের মাধ্যমে তাতে করে এই অর্থ গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিলে তারা কিছুটা উপকৃত হবে।’
করোনা ভাইরাস মোকাবেলায় কিছুদিন আগে নিজের পরিহিত বিশ্বকাপ জার্সি নিলামে তুলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তাঁর সেই জার্সিটি নিলামে চড়া দামে বিক্রি হয় ৬৫ হাজার পাউন্ডে। তাই বাটলারের মতো একই পথ বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব আল হাসান। দেশের মধ্যে যারা অভাবী, দিনমজুর মানুষ রয়েছে তাদের পাশে
দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
নিউজক্রিকেট/এসএস
