মাইক্রোফোন হাতে শেষ হলো হোল্ডিং অধ্যায়!

নিউজ ডেস্ক »

যারা ক্রিকেট দেখেন তারা হয়তো ধারাভাষ্য জগতে মাইকেল হোল্ডিংয়ের নাম শুনেছেন কারণ এটি যে একটি মনে রাখার মতো বড় নাম। সুতীক্ষ্ণ কথা বলার জন্য পরিচিত মাইকেল হোল্ডিং এবার মাইকবক্স থেকে দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় যাদের হয়ে হোল্ডিং কাজ করতেন তাদেরকে ইতোমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা অবগত করেছেন তিনি।

খেলোয়াড়ী জীবনে সফলতা লাভের পর ১৯৯১ সালে মাইকেল হোল্ডিং ধারাভাষ্যকার হিসাবে প্রথম যাত্রা শুরু করেন। এরপর স্কাই’র হয়ে ২১ বছর কাজ করেছেন তিনি।

৬৬ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের সাবেক গতিময় এই ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং মুম্বাই মিররের সাথে কথা বলে জানান, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ধারাভাষ্য ছেড়ে দেওয়ার আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যাদের হয়ে এতোদিন আমি কাজ করেছি কেবল তারাই আমার বর্তমান অবস্থা সম্পর্কে জানেন। আর সেটা আমি সবার সামনে বলবো না। তবে এটুকু বলবো যে এই বয়সে এসে আর ধারাভাষ্যের ইনিংস বড় করার ইচ্ছা নেই। আমার বয়স এখন ৬৬, আমি ৩৬, ৪৬ বা ৫৬ বছর বয়সী নই, একটা বয়সে এসে সবাইকেই থামতে হয়, আমিও থামছি।’

জ্যামাইকার কিংস্টনে জন্ম নেওয়া মাইকেল অ্যান্থনি হোল্ডিং ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০ টেস্ট ও ১০২ টি ওয়ানডে খেলেছেন। ২৪৯ টি টেস্ট উইকেটের পাশাপাশি তাঁর পকেটে রয়েছে ১৪২ ওয়ানডে উইকেট।

 

 

নিউজ ক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »