নিউজ ডেস্ক »
আইসিসির উপর তিন মোড়লের প্রভাব শুরু থেকেই ছিল। তিন মোড়লের মধ্যে আছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাদের ইচ্ছাতেই আইসিসি শুরু করে টেষ্ট চ্যাম্পিয়নশিপ। তারাই এখন আবার আইসিসিকে বলছে টেষ্ট চ্যাম্পিয়নশিপ বাতিল করতে।
তাদের তিন মোড়ল নীতি আইসিসি কিছুদিন আগে ভেঙে দেয়। আইসিসি তাদের মধ্য না শুধু পুরো বিশ্বের মধ্য ক্রিকেট ছড়িয়ে দিতে চায়। তবে তাদের নীতি ভেঙে দিলেও তাদের প্রভাব বিশ্ব ক্রিকেটে এখনো আছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি), ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ) টেষ্ট চ্যাম্পিয়নশিপ বাতিল করার প্রস্তাব দিয়েছে। সাথে প্রস্তাব দিয়েছে ওয়ানডে লিগের পরিকল্পনা থেকে সরে দাড়াঁনোর।
তাদের এই দাবির কারণ আছে একটি। আর সেটি হল তাদের রাজস্বের আয় কমে যাওয়া। তাদের এই রাজস্ব আয়ের দিকে চিন্তা করে এই প্রস্তাব। মূলত আইসিসির বৈশ্বিক ইভেন্ট থেকেও বড় দলের দ্বিপাক্ষিক সিরিজে আয় বেশি থাকে। যার ফলে লাভের অংশ বেশি থাকে তাদের।
বর্তমানে করোনাভাইরাসের কারণে অনেক সিরিজ বাতিল হচ্ছে। যা আর্থিক ভাবে ক্ষতির মুখে ফেলছে বোর্ড গুলোকে।
টেষ্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের প্রথম প্রস্তাব তুলে ইসিবি। তাদের সাথে একসাথে সুর মেলায় বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া।
ইসিবির সাথে এই দুই বড় বোর্ডের সমর্থন এই দাবিকে জোড়ালো করেছে। উল্ল্যেখ্য, বাংলাদেশের পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মাঝে টেষ্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ স্থগিত করা হয়েছে। এরকম আরো অনেক সিরিজ স্থগিত ঠিক কখন হবে কেউ জানেন না।
নিউজক্রিকেট/আরআর
