টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পেছানোর দাবি!

নিউজ ডেস্ক »

করোনার প্রকোপে নাজেহাল পুরো বিশ্ব। দিন দিন করোনার রূপ বদলে যাওয়ায় ভ্যাক্সিন তৈরি করতেও বেগ পেতে হচ্ছে বিজ্ঞানীদের। ক্রীড়াঙ্গনে নেমে এসেছে পিনপতন নীরবতা। অলিম্পিকসহ বিশ্বের বড় বড় ইভেন্ট স্থগিত ঘোষণা হলেও এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপ পেছানোর কোন সিদ্ধান্ত না আসায় ঘোর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন ক্যাটিচ।

করোনা ভাইরাসের আক্রমণে অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৬ হাজারের অধিক এবং মৃতের সংখ্যা ৬০ জন৷ তবে এখনও বিশ্বকাপ আয়োজনে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া৷ আর এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন কিছুটা হাসির খোরাক বৈ কিছুই নয়। আগামী গ্রীষ্ম মৌসুম (আগামী ফেব্রুয়ারি) পর্যন্ত এটি পেছানোর দাবী জানিয়ে ক্যাটিচ বলেন, ‘টি-২০ বিশ্বকাপ আয়োজনের চাহিদা সবারই থাকে। তবে দেশের বর্তমান পরিস্থিতিও মাথায় রাখতে হবে। অস্টেলিয়ায় এই বিশ্বকাপ আগামী গ্রীষ্মে আয়োজনের সুযোগ রয়েছে। যে সময়ে এ বছরের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিলো।’

এছাড়াও এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার উর্ধ্বতন কর্মকতারা কোন সিদ্ধান্ত এসেছে সেটি জানতেও আগ্রহী অস্ট্রেলিয়ান এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, ‘সবকিছু (ক্রিকেট সূচি) নতুন করে বিন্যাস করার সুযোগ আছে। যদিও এখনও কোন পরিবর্তন হয়নি, দবে বোর্ডে এ নিয়ে আলোচনা চলছে। বোর্ড মিটিংয়ে সূচি বদলানো সম্ভব কিনা তা জানার জন্য আগ্রহী আমি।’

 

নিউজ ক্রিকেট/কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »