এবার চুক্তি বাতিল ম্যাক্সওয়েল-ফকনারের!

নিউজ ডেস্ক »

করোনার কারণে স্থবির সকল ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিকসহ সকল ঘরোয়া ক্রিকেটও স্থগিত ঘোষণা করেছে বিভিন্ন দেশ। তাই এবার কাউন্টি থেকে চুক্তি বাতিল হয়েছে দুই অজি ক্রিকেটার জেমস ফকনার এবং গ্লেন ম্যাক্সওয়েলসহ নিউজিল্যান্ডে বিজে ওয়েটলিংয়ের।

বিশ্বে বর্তমানে আতঙ্কগ্রস্থ হয়ে আছে। খেলাধুলা বন্ধ থাকায় দলগুলো তাই পড়ছে ক্ষতির মুখে৷ এই তোপ যেন ইংল্যান্ড ক্রিকেটকেই নাড়া দিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও কিছুদিন আগে ক্রিকেটারদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। আগামী ২৮’শে মে’র আগে ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ানোর আশাও নেই ইংল্যান্ডে। তাই ইংল্যান্ডের কাউন্ট্রি দলগুলোও বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তি বাতিল করে দিচ্ছে। এবার ল্যাঙ্কশায়ারও তাদের তিন বিদেশি ক্রিকেটার ফকনার, ম্যাক্সওয়েল এবং ওয়েটলিংয়ের চুক্তি বাতিল ঘোষণা করেন।

ল্যাঙ্কশায়ারের পরিচালক পল এ্যালোট ক্রিকেটারদের সাথে যোগাযোগ করে উভয়ের সম্মতিক্রমেই এই চুক্তি বাতিল করেন বলে জানান। এ্যালোট বলেন, ‘এগুলি সমস্ত কাউন্টিদের জন্য আর্থিকভাবে স্পষ্টতই অনিশ্চিত এবং চ্যালেঞ্জিং সময়। এবং আমরা এই মুহূর্তে যে বিষয়গুলির মুখোমুখি হচ্ছি তা আমাদের ঘরোয়া মৌসুমের জন্য যেভাবে প্রস্তুতি নেবে তার প্রভাব ফেলবে। বিদেশী খেলোয়াড়ের পরিস্থিতি এমন একটি নীতি যা সবস্থানে আলোচনা করা হচ্ছে। এবং আমরা মনে করি যে মূলত স্বাক্ষরিত খেলোয়াড়দের সাথে পারস্পরিকভাবে চুক্তি করা বুদ্ধিমানের কাজ।’

এছাড়াও স্থানীয় ক্রিকেটারদের এবং স্টাফদের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়া হবে বলেও জানান ল্যাঙ্কশায়ারের পরিচালক। তিনি বলেন,‘আমি মে মাসের জন্য ২০ শতাংশ বেতন কমানোর বিষয়ে সম্মতি জানানোর জন্য বর্তমান ল্যাঙ্কাশায়ার স্কোয়াডকেও ধন্যবাদ জানাতে চাই। খেলোয়াড়েরা খুব আগ্রহী ছিলেন যে তাদের জন্য যে কোনও বেতন কমানে ক্লাবের বাকী কর্মীদের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। বর্তমানে আমাদের নিজেদের মধ্যে যে খুব কঠিন পরিস্থিতি রয়েছে তা সত্যিই এটি একীভূত সিদ্ধান্ত ছিল। ”

নিউজ ক্রিকেট/ কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »