আইসিসির স্মৃতিচারণে রিয়াদের বিরল রেকর্ড

নিউজ ডেস্ক »

ক্রিকেটে কত শত নতুন রেকর্ডের উৎপত্তি হয়। আজ এই রেকর্ড তো কাল নতুন এই রেকর্ড। বলা হয়ে থাকে রেকর্ড গড়া হয় মূলত রেকর্ড ভাঙার জন্য। তবে ক্রিকেটের এত রেকর্ডের মাঝখানে আমরা কয়টা রেকর্ডই বা মনে রাখে সমর্থকরা। সমর্থকরা সব রেকর্ড ভুলে গেলেও রেকর্ড ঠিক মনে করে মাঝে মাঝে আইসিসি ভক্তদের মনে করিয়ে দিয়ে থাকে। এবার আইসিসির স্মৃতিচারণে উঠে এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের এক বিরল রেকর্ডের কথা। যা হয়তো কেউ জানেও না ঠিক মতো।

মাহমুদুল্লাহর এই রেকর্ডটি হয়তো আপনারা জানতেন না অনেকে। আবার যারা জানেন তারা হয়তো জানেননা এটা একটি বিরল রেকর্ড সবাই এই রেকর্ডটির অংশীদার হতে পারে না। তবে এবার জানানোর জন্য আইসিসি ভক্তদের জন্য একটি কুইজ দিয়েছিলো। মূলত সেই কুইজ থেকেই উঠে এসেছে রিয়াদের রেকর্ডের কথা।

https://twitter.com/ICC/status/1250461386657931265?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1250461386657931265&ref_url=https%3A%2F%2Fbn.bdcrictime.com%2F%25e0%25a6%2586%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a3%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%2F

এখন হয়তো আপনারা ভাবছেন কি এমন রেকর্ড যেটায় রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বিরল রেকর্ড। আর কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি। টেস্ট ক্রিকেটে শতক, ৫ উইকেট নেবার পাশাপাশি স্ট্যাম্পিংয়েল কীর্তি আছে কার? মূলত এই রেকর্ডটি রয়েছে সাবেক কিউই অলরাউন্ডার জন রিডের। তবে জন রিড ব্যতীত আরো একজন রয়েছে যে কিনা এই বিরল রেকর্ডটিতে ভাই বসিয়েছেন সে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইসিসি জন রিডের ছবি সংযুক্ত করে ভক্তদের প্রশ্ন করেছিলো, ” এমন কীর্তি আর কার আছে?”

https://www.facebook.com/icc/photos/a.163728620312909/3316627965022943/?type=3

তবে এই প্রশ্নের উত্তর আইসিসি জানিয়েছে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। সেখানে রিয়াদের একটি ছবি সংযুক্ত করে যা বলা হয়েছে তার হলো:

” আমরা গতকাল আপনাদের জিজ্ঞেস করেছিলাম জন রিডের পর একমাত্র কোন খেলোয়াড় রয়েছে যে কিনা টেস্টে তিণ অঙ্কের রান, ৫টি উইকেট ও একবার হলেও স্ট্যাম্পিং করেছেন। সেই উত্তর হলো- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।”

মাহমুদুল্লাহ রিয়াদ তার পুরো টেষ্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত শতক হাঁকিয়েছেন চারটি, ৫ উইকেট পেয়েছেন একবার, আর ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেষ্টে ম্যাচ চলাকালীন সময়ে বাংলাদেশ দলের নিয়মিত উইকেট কিপার মুশফিকুর রহিমের ইনজুরিতে পড়ায় কেউ কিপিং করার মতো না থাকায় কিপিং ও করেছিলেন রিয়াদ। সেই ম্যাচেই তাইজুল ইসলামের বলে জুলফিকার বাবরকে স্ট্যাম্পিং করেছিলেন রিয়াদ।

নিউজ ক্রিকেট/ জিএনএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »