সাকিব আল হাসান ফাউন্ডেশনে অনুদান দেওয়ার অনুরোধ সাকিবের

মোহাম্মদ সোহেল »

করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় ও এই সঙ্কটময়  দেশবাসীকে সহায়তা দানের জন্য বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাণ ভোমরা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গঠন করেছেন ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন’।

এই ফাউন্ডেশন থেকে অসহায়দের ত্রান দান করা হবে ও যারা এই ভাইরাস নির্মুলে নিরলস কাজ করে যাচ্ছে তাদেরকে প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হবে। তাই দেশবাসীকে একত্রে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে বিণীত অনুরোধ করেছেন সাকিব আল হাসান।

WWW.SAHFBD.COM এই ওয়েবসাইটে ডুকে ভিবিন্ন উপায় যেমন বিকাশ, রকেট, মাস্টারকার্ড সহ আরো নানা উপায়ে অনুদান দেওয়া যাবে। ছোট বড় যেকোন পরিমাণের অনুদান দিতে পারবেন এই ফাউন্ডেশনে।

ইতোমধ্যে, এই ফাউন্ডেশনে ‘কনফিডেন্স গ্রূপ’ নামে একটি প্রতিষ্ঠান বিশাল অঙ্কের অনুদান দিয়েছে। তাছাড়া আরো অনেক প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গ ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনে অনুদান দিচ্ছে।

আজ ১৭এপ্রিল (শুক্রবার) ফেসবুকে লাইভে এসে সাকিব আল হাসান এই অনুরোধ জানিয়েছেন দেশবাসীকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »