ডালমিয়ার সহায়তা পেয়েছিলেন শোয়েব

গাজী নাসিফুল হাসান »

শোয়েব আখতার তার ক্যারিয়ারে গতি তারকা হিসেবে খ্যাত ছিলেন। তার সময়ে তাকে ভয় পায়নি এমন ক্রিকেটারের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর। শোয়েব আখতার তার গতি দিয়ে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং এর মতো বড় বড় তারকা ক্রিকেটারদের কাঁপিয়ে দিয়েছেন। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির ডেলিভারি তার হাত দিয়েই বের হয়েছিলো। তবে এই গতিতারকার ক্যারিয়ার থমকে যেতে পারতো ১৯৯৯ সালে।

এই কথা শুনে হয়তো আপনাদের চোখ হয়তো উপরে উঠেছে। আসলে মূল কাহিনী হচ্ছে আইসিসি ১৯৯৯ সালে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান তোফির জিয়া বললেন, ” ওই সময়টাতে যখন শোয়েব আখতারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় তখন ভারতের নামকরা ক্রিকেট সংগঠক জাগমোহন ডালমিয়ার বড় সহায়তা পেয়েছিলেন।”

 

 

 

 

জিয়া আরো বলেন, ” সে সময় আইসিসির সভাপতি ছিলেন জাগমোহন ডালমিয়া। তিনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন। তিনি আমাদের শোয়েব আখতারের বোলিং অ্যাকশনের সময় তাকে মানসিকভাবে শক্তি প্রদান করেছেন যার ফলশ্রুতিতে শোয়েব আখতার আরো সহজেই আবারো ক্রিকেটে ফিরে এসেছিলেন।”

ঐ বোলিং অ্যাকশনের প্রশ্ন উঠার পর সেটা থেকে মুক্তি পাবার পর শোয়েব আখতার তার গতি দিয়ে আরো এক যুগ গতি দিয়ে দাপিয়ে বেড়িয়েছেন ক্রিকেট বিশ্ব।

জাগমোহন ডালমিয়া ছিলেন একজন জাঁদরেল ক্রিকেট সংগঠক। তিনি ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি শুধু যে ভারতের ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছিয়ে নিয়েছেন তা কিন্তু নয় বরং সে বিশ্ব ক্রিকেটকেই অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বিশ্ব ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। ক্রিকেটের উন্নয়নে অনেক কাজ করে গিয়েছেন তিনি। আর তার আমলেই বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে পূর্ণ সদস্য অর্থাৎ টেস্ট স্ট্যাটাসের মর্যাদা পেয়েছিলো। যার জন্য বাংলাদেশের সকলেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »