রীম রহিম »
দক্ষিন আফ্রিকার ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়ক এখন কুইন্টন ডি কক। কিন্তু ডি কককে টেষ্টে অধিনায়কত্ব দিবেন না বলে জানিয়েছেন সদ্য পূর্ণ বোর্ড পরিচালক হওয়া গ্রায়েম স্মিথ।
ডু প্লেসিস সব ফরমেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ড ডি কককে আগেই রঙিন পোশাকের অধিনায়ক ঘোষণা করেছিল তার পরিবর্তনের। কিন্তু ডি কককে টেষ্ট অধিনায়কত্ব দেয়া হবেনা। মূলত কাজের চাপ ও মানসিক ভাবে তাকে সতেজ রাখতে এমন সিদ্ধান্ত বলেন গ্রিম স্মিথ৷
আজ শুক্রবার তিনি বলেন, ” ডি কক আমাদের সাদা বলের অধিনায়ক থাকবেন। তাকে আমরা টেষ্টের অধিনায়কত্ব দিচ্ছিনা। তার নিজের মানসিক প্রশান্তি আর সতেজ থাকা অত্যন্ত জরুরি।”
“ব্যাক্তিগত ভাবে আমি জানি তিণ ফরমম্যাটে একসাথে অধিনায়কত্ব করা বেশ চ্যালেঞ্জিং আর তাকে আমরা এখন অতিরিক্ত চাপ দিতে রাজি নই।”– সাথে যোগ করেন স্মিথ।
ভবিষ্যত টেষ্ট অধিনায়ক কে হবে জানতে চাইলে তিনি বলেন, “এটা এখন বলা যাচ্ছেনা। আমরা এটা নিয়ে আলোচনা করছি। পরে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।”
তবে ধারণা করা হচ্ছে টেম্বাই ভাবুমা, এইডেন মার্করামদের মধ্যে কেউ একজন হবেন।
