এবার মাশরাফির প্রসংশায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব মাশরাফিতে মুগ্ধ ভারতীয় সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নিরলস কাজ করে যাচ্ছেন তার এলাকার উন্নয়নে এবং বর্তমান সঙ্কটময় পরিস্থিতি মোকাবেলায়। তাঁর এসব কাজে অবিভূত সৌরভ গাঙ্গুলি।

প্রিন্স অফ কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলি বর্তমান কঠিন সময়ে কলকাতার মানুষদের কষ্ট লাঘবে নানাবিধ কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। যার ফলে সারা ভারতের মানুষ পড়েছে অবর্নণীয় দূর্ভোগে। এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। ১০ হাজারের মানুষের দৈনিক খাবারের ব্যাবস্থা করেছেন তিনি।

তাছাড়া ভারতের ভিবিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সহায়তা দান করছেন নিয়মিত সৌরভ গাঙ্গুলি। এছাড়াও ভারততের সরকারের তহবিলে আর্থিক সহায়তা দান করছেন।

সৌরভের মত মাশরাফি বিন মর্তুজা পিছিয়ে নেই অসহায়দের সাহাযার্থে। মাশরাফির ফাউন্ডেশন থেকে মানুষের সেবায় নিয়জিত রয়েছে ভ্রাম্যমান চিকিৎসা সেবা। তাছাড়া ভিবিন্ন সময় নানাভাবে মানুষের সাহায্য করছেন ম্যাশ। এই করোনা ভাইরাসের সঙ্কটকালে তাঁর এলাকায় করছেন ভিবিন্ন উন্নয়ন মূলক কাজ, যা আর কাউকে করতে দেখা যাচ্ছেনা।

এসব দেখে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ মাশরাফির মত সবাই কাজ করলে যে কোন কিছু সহজেই সামাল দেওয়া যাবে।‘  সবাইকে এক সাথে সৎভাবে কাজ করার পরামর্শও দিয়েছেন সৌরভ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »