নিউজ ডেস্ক »
দুই বছরের জন্য দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নিযুক্ত হলেন দেশটির সাবেক অন্যতম সফল অধিনায়ক, উদ্ভোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ। আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই পদে বহাল থাকবেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সঙ্কটের সময়ে স্মিথকে একটি অন্তর্বর্তীকালীন ক্ষমতায় নিযুক্ত করা হয়েছিল গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। কিন্তু আইপিএলের জন্য তার পূর্ণ নিয়োগে কিছুটা বিরতি দেওয়া হয়েছিল। এই টুর্নামেন্ট এখন স্থগিত হওয়ায় স্মিথকে পরিচালক হিসেবে নিশ্চিত করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে স্মিথ জানান, ‘ আমার এই নিয়োগ আমার অবস্থানে স্থায়ীত্ব এনেছে যা আমার পরিকল্পনার রাস্তা আরো সহজ করে দিয়েছে। এখনও অনেক কাজ করা দরকার যা কেবল আন্তর্জাতিক পর্যায়ে নয় আমাদের পাইপলাইন বিকাশের সমস্ত পথ জুড়েই রয়েছে। তবে আমি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে আন্তর্জাতিক স্তরের অন্যতম শ্রেষ্ট দল হিসাবে তার অবস্থান ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।‘
দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান কার্যনির্বাহী ড. জ্যাক পল সাবেক এই অধিনায়কের এখন পর্যন্ত করা সব প্রচেষ্টায় মুগ্ধ। জ্যাক পল বলেন, ‘ সে নিশ্চিতভাবে আমাদের ক্রিকেটকে নির্দিষ্ট লক্ষে পরিচালিত করেছে যা একটি টানেলের শেষে আলোর দেখার মত।‘
