নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেট বন্ধ। বন্ধ বাংলাদেশের ঘরোয়া লিগও৷ এমন অবস্থায় ক্ষতির মুখে পড়বে ক্রিকেটাররা। যার ফলে চুক্তির বাইরে থাকা ৯৬ ক্রিকেটারকে আগেই ৩০ হাজার টাকা করে দিয়েছিল বিসিবি। এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের দিবে অগ্রিম ৩ মাসের বেতন।
সাধারণত প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন দেয়া হয় ৬ মাস পর পর। তবে করোনাভাইরাসের কারণে সব দিকে পরিস্থিতি খারাপ হওয়ায় খেলোয়াড়দের বেতন আগে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
প্রথম শ্রেনীর একজন ক্রিকেটার বলেন, ‘বিসিবি আমাদের ৩ মাসের বেতন দিয়েছে, যা আমাদের জন্য ভালো ব্যাপার। খেলা কবে মাঠে ফিরবে তার কোনো ঠিক নেই। বিসিবি আগে ৬ মাস করে দিতো। কিন্তু পরিস্থিতি হিসেবে তারা আগে দিয়েছে।’
এই ব্যাপারটি টুর্নামেন্ট কমিটিও নিশ্চিত করে তারা বলেন, ‘হ্যা আমরা বেতন আগে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। মার্চ মাসের পর ক্রিকেটাররা প্রতিমাসের বেতন পাবেন।’
প্রথম শ্রেনীর ক্রিকেটারদের ৩টি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ, বি আর সি। এ ক্যাটাগরিতে বেতন পান ২৮ হাজার ৭৫০ টাকা। বি ক্যাটাগরিতে পান ২৩ হাজার ও সি ক্যাটাগরিতে পান ১৭ হাজার টাকা করে।
