নিউজ ডেস্ক »
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ জমজমাট উত্তেজনাপূর্ণ সিরিজগুলোর অন্যতম। করোনা ভাইরাসের কারণে সে আশার আলো দেখছেননা ক্রিকেট বিশ্লেষকরা। তবে অফিসিয়ালি কোন ঘোষণা না আসায় সিরিজটি মাঠে গড়ানোর সকল পরিকল্পনাই করে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভারতকে এই সিরিজে আসার জন্য আগ্রহ না দেখালেও যদি আসে তবে অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হলে অস্ট্রেলিয়ায় গিয়ে নিয়ম মাফিক থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। পেশাদার ক্রিকেটে ফিটনেসটা গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে থাকতে হবে জিম সুবিধা। সে কথা মাথায় রেখেই নবনির্মিত একটি বিলাসবহুল হোটেলেই তাদের কোয়ারান্টাইন সেন্টার হিসেবে রাখার কথা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।
সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রধান কেথ ব্র্যাডশ এক সংবাদ মাধ্যমকে জানিয়েন তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের সঙ্গে কথা বলেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান এডিলেড ওভালের নতুন স্টেডিয়ামটিকে প্রস্তুত রাখার কথা বলেছেন। কেননা এই হোটেলের ৫০ শতাংশ মালিকানা সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেটের।
তবে হোটেলটি এখনও নির্মাণাধীন হলেও এবছর সেপ্টেম্বরের মধ্যেই খোলা হবে এই হোটেল। আর সেখানেই থাকবেন কোহলিরা। তবে সে জন্য অস্ট্রেলিয়া সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মতিরও প্রয়োজন রয়েছে। তবে সিরিজটি বাতিল হলে প্রায় ৩০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
