মিসবাহের উপরে চটেছেন ইউসুফ!

নিউজ ডেস্ক »

অনেক জল্পনাকল্পনার পর শেষ পর্যন্ত পিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক অধিনায়ক মিসবাহ উল হককে, সম্প্রতি পাকিস্তান দলের খারাপ পারফরম্যান্সের কারণে ভক্ত-সমর্থকরা মিসবাহ’র উপরে বিরক্তির ছাপ প্রকাশ করেছেন। এবার তাদের দলে যুক্ত হয়ে মিসবাহ উপরে ক্ষিপ্ততা প্রকাশ করলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

নামাদামী কোচ খোঁজার নাম করে শেষে এসে মিসবাহকে বেছে নেওয়ার এ সিদ্ধান্তে পিসিবির উপর বিরক্ত ইউসুফ, মিসবাহকে তো একপ্রকার ধুয়েই দিয়েছেন তিনি।

এ বিষয়ে ইউসুফ বলেন, ‘বোর্ডের এমন সিদ্ধান্ত আমি বুঝতে পারলাম না। প্রথমে তারা ঠিক করলো অভিজ্ঞ হাই প্রোফাইল সম্পন্ন কোচ নিয়োগ করবে এরপর কিনা প্রধান কোচ বানালো মিসবাহকে! অথচ যার কোনো ঘরোয়া ম্যাচেরই অভিজ্ঞতাই ছিল না, এমনকি ক্লাব ক্রিকেট বা পাড়ার কোচিংয়ের অভিজ্ঞতা ছিলো না। মিসবাহকে কোচ করে পিসিবি নিজেদের হাসির পাত্রে রূপান্তরিত করেছে।’

ইউসুফ আরো বলেন, আরেকটি হাস্যকর বিষয় হলো তার অভিজ্ঞতার মান বাড়াতে পিএসএলেও কোচ হওয়ার সুযোগ করে দিয়েছে পিসিবি। ইদানীংকালে মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে মিসবাহ তার সততা আর নিষ্ঠা নিয়ে খুব কথা বলছে। অথচ সে অধিনায়ক থাকাকালীন অবস্থায় আজহার আলীকে ওয়ানডে দলে আসতে বাধার সৃষ্টি করেছে।

‘আমার দৃষ্টিতে, আজহার নিজের যোগ্যতা ও সক্ষমতা সব দিক থেকেই অনেক ভালো একজন ব্যাটসম্যান ছিল তখনই। অথচ মিসবাহ নিজের ভালোর জন্যই আজহার কে সুযোগ দিতো না’ – যোগ করেন ইউসুফ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »