রীম রহিম »
মহেন্দ্র সিং ধোনি, পরিসংখ্যানে অন্তত তাকে ভারতের সেরা অধিনায়ক বলা যায়। ভারতের হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ। একটি ২০০৭ টি-টোয়েন্টি আরেকটি ঘরের মাঠে ২০১১ সালের বিশ্বকাপ। ধোনি অধিনায়কত্ব ছেড়েছেন বহুদিন আগে। খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচ খেলেছিলেন গত বছর জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে। এর পর থেকে ধোনির দেখা আর মেলেনি।
অনেকেই বলছে ভারতীয় দলে ধোনির আর কোনো জায়গা নেই। তবে অনেকেই মনে করছেন ধোনির দেয়ার অনেক কিছুই আছে ভারতীয় ক্রিকেটে। ঠিক তাদের মধ্যে একজন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হোসাইন। তার মতে ধোনির বিকল্প এখনো হয়নি।
নাসের হোসাইন এক টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন, ‘ধোনি একবার ক্রিকেট থেকে সরে গেলে তাকে আর কখনোই ক্রিকেটে ফেরানো যাবে৷ তার মত খেলোয়াড় যুগে যুগে জন্মায় না। তাকে অবসরের জন্য বাধ্য করবেন না। তার মানসিক অবস্থা কেমন তা সে নিজেই ভালো জানে।’
তিনি আরো বলেন, ‘ধোনিকে নিয়ে যারা সমালোচনা করেন তাদের কাছে আমার প্রশ্ন, ধোনি কি ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য? উত্তরটা খুবি সহজ। আমি ধোনিকে যতটুকু চিনি তাতে আমি মনে করি তার ভারতীয় দলে দেয়ার অনেক কিছুই আছে।’
‘সে বিশ্বকাপে কিছু ভুল খেলেছে, কিন্তু তার সামর্থ্য ফুরিয়ে যায়নি। তার মত প্রতিভা সহজে পাওয়া যায়না’ – যোগ করেন তিনি।
