ধোনি আরও ২-৩ বছর আইপিএল খেলবেঃ লক্ষণ

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ আসর স্থগিত করা হয়েছে। কবে মাঠে গড়াবে তাও নিশ্চিত নয়। ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষন মনে করেন মহেন্দ্র সিং ধোনি আর ২-৩ বছর আইপিএল খেলবে।

ভেরি ভেরি স্পেশাল খ্যাত ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেন্টেড’ নামের এক অনুষ্ঠানে এ কথা জানান।

লক্ষণ বলেন, ‘ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যাবে কারণ সে এখনও সর্বোচ্চ পর্যায়ের ফিট আছে বলে আমার কাছে মনে হয়। বয়স তার জন্য বয়স কেবল একটি সংখ্যা মাত্র। ধোনি কেবল শারীরিকভাবে ফিট নয় আমার মনে হয় অধিনায়ক হিসেবে মানসিকভাবে এখনও সে বিচক্ষণ। সে আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দিতে পছন্দ করে।’

তিনি আরও বলেন ‘সে যা করছে তাতে ভালভাবেই সফল। ক্রিকেট নিয়ে সে উদ্বিগ্নও। আপনারা তাকে আইপিএলে দেখতে চাবেন বলে আমার মনে হয়। শুধুমাত্র আগামী আইপিএল না সম্ভবত সে পরের আরও দুটি সংস্করণেও খেলবে আমার বিশ্বাস। এরপরই সে ভবিষ্যত নিয়ে চিন্তা করবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »