জীবনে মুখোমুখি হওয়া কঠিন বোলারের নাম জানালেন পিটারসেন!

কে এম আবু হুরায়রা »

ক্রিকেটের ব্যাড-প্যাট তুলে রেখেছেন বেশ অনেক দিন আগে। করোনার কারণে বর্তমানে তার সময় কাটছে ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ডের এই অধিনায়ক জানান তার জীবনে সবথেকে কঠিন বোলার ছিলো পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভক্ত কেভিন পিটারসেনকে ট্যাগ করে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটিতে দেখা যায় মোহাম্মদ আসিফ একটি ডেলিভারিতে কট বিহাইন্ড হন কেভিন পিটারসেন। এই টুইটের রিটুইটে পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফকে নিজের জীবনের মুখোমুখি হওয়া সবথেকে কঠিন বোলার হিসেবে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

 

 

 

 

শুধু এটুকুই নয়, পিটারসেন এও বলেছেন মোহাম্মদ আসিফ নিষিদ্ধ হওয়াতে অনেক ব্যাটসম্যান হাফ ছেড়ে বেঁচেছে। কেভিন পিটারসেন বলেন, ‘আমার মনে হয় বিশ্বজুড়ে এমন প্রচুর ব্যাটসম্যান রয়েছে যে মোহাম্মদ আসিফের নিষিদ্ধ হওয়াতে খুশি ছিল। তিনিই আমার মুখোমুখি সেরা। তার বিরুদ্ধে আমার কোনও ধারণা ছিল না।’

শুধু কেভিন পিটারসেনই নয়, এর আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলাও বলেছিলেন তিনি এ পর্যন্ত যত বোলারকে খেলেছেন তার মধ্যে সবথেকে সেরা বোলার মোহাম্মদ আসিফ।

জেনে রাখা ভালো, মোহাম্মদ আসিফ ম্যাচ পাতানোর দায়ে ৭ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা শেষ করে খেলেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও। তবে এখনও দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি মোহাম্মদ আসিফের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »