সাকিব শাওন »
গতবছর মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে যোগ দেওয়ার পর অবসর থেকে ফিরিয়ে ভিলিয়ার্সকে আবার মাঠে নামানোর কথা বলেছিলেন। ভিলিয়ার্স ও একরকম রাজি হয়েছিলেন। সবকিছু ঠিকঠাক চললে হয়তো এবারের টি-২০ বিশ্বকাপে দেখা যেতে পারে ভিলিয়ার্সকে। কিন্তু প্রোটিয়া এই ব্যাটসম্যানের মাঠে নামার ক্ষেত্রে বাধা হয়ে দাড়িয়েছে মহামারি রূপ ধারণ করা করোনা ভাইরাস।
বর্তমানে এই ভাইরাসের কারণে বিশ্বের সবধরনের খেলা স্থগিত হয়ে রয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এবারের টি-২০ বিশ্বকাপ নিয়েও থাকছে স্থগিতের সম্ভাবনা। আর যদি বাস্তবে টি-২০ বিশ্বকাপ কোনোভাবে না হয়, তাহলে বড় রকমের সমস্যায় পড়বেন ভিলিয়ার্স। এ বছরের এই ইভেন্টটি যদি পিছিয়ে সামনের বছরে নিয়ে যাওয়া হয় তবে সেসময় ভিলিয়ার্সের মাঠে নামা নিয়ে থাকছে সংশয়।
এ বিষিয়ে ভিলিয়ার্স বলেন, ‘‘যদি টি-২০ বিশ্বকাপ আগামী বছর পর্যন্ত স্থগিত হয়, তাহলে এর মধ্যে অনেক কিছুই পরিবর্ততন হয়ে যেতে পারে। এই মুহুর্তে আমি মাঠে নামার জন্য সদা প্রস্তুত ছিলাম। তবে আমি সঠিক করে বলতে পারছি না যে আগামী বছর আমার শারীরিক ফিটনেস কেমন থাকবে এবং নিজে কেমন বোধ করব, যদি মনে করি খেলার জন্য শতভাগ ফিট আমি না তাহলে মাঠে নামব না।‘
