রীম রহিম »
নেইল ম্যাকেঞ্জি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ। বাংলাদেশি ব্যাটসম্যানরা নেটে দ্রুত শিখছেনা বলে অভিযোগ করেন তিনি। যার কারণে ব্যাটসম্যানরা একই ভুল বার বার করছেন বলে জানান তিনি।
দেশের শীর্ষ এক দৈনিক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকেঞ্জি বলেন, ‘এক ভুল বার বার করছে ব্যাটসম্যানরা। সেরারাও ভুল করে। কিন্তু তারা একি ভুল বার বার করে না। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভুল থেকে দ্রুত শিখছেনা। শুধু নামে অনুশীলন করলে হবেনা।কাজের কাজটা করতে হবে। অনেকেই নেটে শুধুমাত্র কিছু বল খেলার জন্য আসে। অনুশীলনে আমরা ম্যাচের পরিকল্পনা নিয়ে যায়। নেটে ১০ বার আউট হলে হবেনা। ম্যাচের মত নেটেও ওইকেটের মূল্য দিতে হবে।‘
তবে অন্য মানসিকতার ব্যাটসম্যানও দেখেছেন ম্যাকেঞ্জি। যাদের মাঝে ক্ষুধা আছে। যারা দেশের বাইরে বিদেশেও রান করতে পারে সে লক্ষে অনুশীলন করে।
তিনি আরো বলেন, ‘আমি ভিন্ন মানসিকতার ব্যাটসম্যানও দেখেছি যারা সবসময় ভালো করতে চায়। যারা দেশের বাইরে রান করতে চায়। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা অনেক ভালো। তারা আস্ট্রেলিয়া, আফ্রিকা, নিউজিল্যান্ডে রান করতে চায়।‘
