বিশ্বকাপ কে নয় আইপিএল কে চাইছেন ম্যাক্সওয়েল

সাকিব শাওন »

টি২০ ক্রিকেট মানেই প্রতি ওভারে চার-ছক্কার ফুলঝুরি, মাঠের ক্রিকেটারদের সাথে স্টেডিয়াম ভর্তি গর্জন দেওয়া দর্শক আর সীমানার পাশে চিয়ার লিডারদের রুপের আগুনে আইপিএল যেন পেয়েছিলো ক্রিকেটের নব যৌবন কে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্ব ক্রিকেটের ছারখার অবস্থা এখন, তাই এটা নিশ্চতভাবেই বলা যাচ্ছে যথা সময়ে মাঠে গড়াচ্ছে না আইপিএল,  এ বছর আবার আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর শুরু হওয়ার কথা রয়েছে ১৮ অক্টোবর থেকে, সে টুর্নামেন্ট নিয়েও দেখা দিয়েছে নানা জটিলতা। আর এমন অবস্থার মধ্যে বিশ্বকাপ রেখে আইপিএলকেই বেছে নিলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের মনে করেন তার কাছে বিশ্বকাপ মানেই অন্য এক অনুভূতি, স্টেডিয়াম ভর্তি দর্শক আর দেশের জন্য নিজের সবটুকু ঢেলে দেওয়া। তাই করোনা প্রাদুর্ভাবের মধ্যে দর্শকবিহীন মাঠে বিশ্বকাপ খেলতে মোটেও ইচ্ছুক নন এই অজি অলরাউন্ডার, বরং তিনি ওই  সময়ে বিশ্বকাপের পরিবর্তে বাতিল হওয়া এবারের আইপিএল আসর আয়োজনের পক্ষে সায় দিলেন, এমনকি ইনডোরে হলেও আইপিএল খেলতে চান ম্যাক্সওয়েল।

করোনা ভাইরাসের কারণে আপাতত বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন সাথে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »