মোহাম্মদ সোহেল »
পৃথিবীর এই সঙ্কটকালে অন্য সব কিছুর মত বন্ধ রয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট সকল কার্যক্রম। আর এই বন্দীদশায় স্পন্সর ও টিভি সম্প্রচার স্বত্ব চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশাল অঙ্কের অর্থ লাভের পথ দীর্ঘ্য থেকে দীর্ঘ্যতর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির)।
চলতি মাসেই অর্থাৎ ৩০ শে এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে গাজী টিভির সাথে ২কোটি ২৫ হাজার ডলারের সম্প্রচার স্বত্বের চুক্তি। বর্তমানের ঘোলাটে পরিস্থিতিতে নতুন করে টিভি সম্প্রচার স্বত্ব বিক্রির কার্যক্রম এত সহজ হবেনা তা সহজেই অনুমেয়।
তবে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে স্পন্সরের শেষ হওয়া মেয়াদ। প্রতিটি বোর্ডের সবচেয়ে বড় ধরনের আর্থিক লভ্যাংশ আসে স্পন্সরদের কাছ থেকে। গত জানুয়ারী থেকে সেই লভ্যাংশ্য থেকে বঞ্চিত বিসিবি। কারণ জানুয়ারিতেই ইউনিলিভারের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর নতুন স্পন্সরের দেখা এখনো পাচ্ছেনা বিসিবি।
যদিও জিম্বাবুয়ে সিরিজে আকাশ ডিটিএইচের স্বত্যাধিকারী কোম্পানী বেক্সিমকোর স্পন্সরশিপ পেয়েছিল বিসিবি তবে তা শুধু ঐ সিরিজের জন্য।
এই আর্থিক ক্ষতির ব্যাপারে মুখ খুলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ব্রডকাস্ট আমরা সম্পন্ন করতে পারিনি। খেলাধুলা না হওয়ায় ব্রডকাস্ট থেকে যে সুবিধা আমরা পেতাম তা থেকে বঞ্চিত হচ্ছ।‘
তিনি আরো বলেন, ‘ আর্থিক ক্ষতি হচ্ছে তা বলার অবকাশ রাখেনা। সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ ছিল। এগুলো অনিশ্চিত হয়ে গেছে। এখান থেকে আমরা বড় ধরণের সুবিধা পাই। এসব থেকে বঞ্চিত হব কিনা তা আইসিসির সাথে কথা বলার পর পরিস্কার হবে’।
