‘স্বাস্থকর্মী ও পুলিশরাই সত্যিকারের করোনা যোদ্ধা’- শেবাগ

রীম রহিম »

ক্রীড়া জগতের সবাই সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে করোনা থেকে বাচতে। নানা রকম সাহায্য সহযোগীতা নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে তারা। তবে ডাক্তার, নার্স, পুলিশরাই করছেন করোনার বিরুদ্ধে আসল যুদ্ধ। এমনি এক বার্তা দিয়েছেন ভারতীয় সাবেক ড্যাশিং ওপেনার ভিরেন্দর শেবাগ।

করোনা ভাইরাসের কারণে স্থবির পুরো দুনিয়া। অনেকে দেশেই প্রায় লকডাউন। গৃহবন্দী প্রায় সব মানুষ৷ কিন্তু এই গৃহবন্দী মানুষের ভীড়ে গৃহ বন্দী হতে পারছেন না অনেক মানুষ। তারা শুধু  ওই গৃহবন্দী মানুষের সুরক্ষায় নিয়োজিত। তারা অনেকেই জীবন বাজি রেখে যুদ্ধে  গেছেন। এই যুদ্ধ করোনা বিপক্ষে।  সরকার, প্রশাসন মানুষের নিরাপত্তের জন্য বার বার বলছেন ঘরে থাকতে৷ কিন্তু অনেকেই সেই কথা মানছেন না। ফলে তারা ডেকে আনতে পারে বড় বিপদ। আর তাদের সতর্ক করার জন্য বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বার বার বার্তা দিতে থাকেন। গত রোববার তিনি করোনা যোদ্ধাদের দিকে তাকিয়ে হলেও নিজেদের নিয়ন্ত্রণ করতে বলছেন।

এইদিকে একই কথা বলছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভিরেন্দর শেবাগ। তার মতে যাদের সামর্থ আছে তারা হয়তো খাদ্য আর টাকা দিয়ে সাহায্য করছে কিন্তু নিজেদের জীবন বাজি রাখছেন করোনা যোদ্ধারাই।

শেবাগ বলেন, “আমরা হয়তো এখন  ঘরের বাইরে যেতে পারছিনা, শপিং মলে যেতে পারছিন, সকালে হাঁটতে  পারছিনা রাস্তাই।  এসব কে আপনারা কষ্ট বলছেন? আসল কষ্ট তো ডাক্তার, নার্স, পুলিশ এরাই করছে। তাদের জীবন বাজি রেখে আমাদের জন্য নিয়োজিত।  আসুন আমরা সঠিক নির্দেশনা মেনে চলি,  ঘরে থাকুন নিরাপদে থাকুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »