‘সকাল ৬টায় বের হই, রাত ৮টায় ঘরে ফিরি’ -যোগিন্দর শর্মা

সাকিব শাওন »

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ভারতকে গৌরবগাঁথার ট্রফি এনে দেবার পিছনে সেবার বড় দায়িত্ব পালন করেছিলেন যোগিন্দর শর্মা। সে বার ১৬ কলা সফলও হয়েছিলেন এই পেসার। ফাইনালে শেষ ওভারে তার করা বলের উপর ভিত্তি করেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার মহামারী এই করোনার সময়ে দেশ রক্ষার গুরু দায়িত্বে রয়েছেন সাবেক এই ক্রিকেটার। পেশাগত ভাবে পুলিশের চাকরিতে থাকাই বেশ কঠিন সময় পার করতে হচ্ছে যোগিন্দর শর্মাকে।

যোগিন্দর এ বিষয়ে বলেন, ‘সকাল টায় বাসা থেকে বের হয় আর বাড়ি ফিরতে রাত ৮টা বাজে। তবে বাসায় ফেরার পর যদি আবার দরকারি ফোন কল আসে তখন আবার বেরিয়ে পড়তে হয়। সাধারণ মানুষকে অনেক বোঝাতে হচ্ছে, খুব প্রয়োজনীয় দরকার ছাড়া যেনো বাড়ির বাইরে না যায় সে বিষয়ে। কেউ প্রয়োজন ছাড়া যদি ঘুরে বেড়াই তাকে আইন মোতাবেক গ্রেফতারও করা হচ্ছে।‘

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে নিজের কর্মস্থল থেকে পরিবারের কাছে যাচ্ছেন না যোগিন্দর। মাত্র ঘন্টা দেড়েকের পথ ছুটলেই  যেখানে পরিবারের সাথে সময় কাটাতে পারেন, সেখানে পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে নিজ বাড়িতে গিয়ে পরিবারকে খারাপ পরিস্থিতিতে ফেলতে মোটেও রাজি নন এই পুলিশ কর্মকর্তা ও সাবেক পেসার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »