ধোনিকে অবসর নিতে বললেন শোয়েব আক্তার

নিউজ ডেস্ক »

পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। বিশেষ করে ইউটিউবে প্রায় নিয়মিত বিভিন্ন ভিডিও আপলোড করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং সমালোচনা করেন তিনি। এজন্য বেশ কয়েকবার সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। এবার তিনি ভারতের মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন ধোনির ক্রিকেটকে বিদায় জানানো উচিৎ।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। ধোনির অবসর নিয়ে শোয়েব জানান ধোনির উচিৎ ছিলো বিশ্বকাপের পরই অবসর নেওয়া।

শোয়েব আক্তার বলেন, ‘ধোনি নিজের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে নিজের দেশকে দিয়ে গেছেন। তার উচিত সম্মানটা ধরে রেখে ক্রিকেটকে বিদায় জানানো। আমি জানি না, কেন সে তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে টেনে এতো দীর্ঘ করছে। বিশ্বকাপের পর পরই তার অবসর নেওয়া উচিত ছিল।’

করোনা ভাইরাসের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গেছে। ফলে ধোনির ভাগ্যও অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। শোয়েব নিজের উদাহরণ দিয়ে জানান, তার জায়গায় থাকলে তিনি আগেই অবসর নিতেন।

সাবেক এই পাকিস্তানি পেসার বলেন, ‘আমি যদি তার জায়গায় থাকতাম তবে অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ফেলতাম। তবে হয়তো আরও তিন-চার বছর ক্ষুদ্রতম সংস্করণে খেলা চালিয়ে যেতাম। ২০১১ বিশ্বকাপের পর আমি অবসর নিয়ে ফেলি। কারণ একটাই ছিল যে আমি দলকে শতভাগ দিতে পারছিলাম না। সেটা না পারলে ক্যারিয়ারকে আর অযথা নে নিয়ে যাবার কোনো মানে নেই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »