নিজের সবচেয়ে প্রিয় ইনিংসের কথা জানালেন তামিম!

সাকিব শাওন »

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। টেস্টে এই ওপেনারের ঝুলিতে রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরি। তবে এর মধ্যেই রয়েছে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় ইনিংস। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা সেই ১০৪ রানের ইনিংসই তাঁর কাছে সবচেয়ে প্রিয়।

ঐতিহাসিক সেই টেস্ট জয়ের নেপথ্যে সামনে থেকে বড় ভূমিকা পালন করেছিলেন ওপেনার তামিম ইকবাল। বোলিং সহায়ক পিচের বিরুদ্ধে ব্যাট করে প্রথম ইনিংসে ১৪৭ বলে ১০৪ রানের কার্যকারী এই ইনিংস খেলেন তিনি।

সম্প্রতি দেশের শীর্ষ দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে সেই ইনিংসটির কথা মনে করে স্মৃতিচারণ করেন তামিম। বোলিং সহায়ক উইকেটে সেঞ্চুরি করার কথা জানাতে গিয়ে তামিম বলেন, ‘টেস্টে আমার প্রিয় ইনিংস ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঐই সেঞ্চুরিটি। এর কারণ প্রথমত ওই উইকেটে ব্যাটিং করা ছিল বেশ চ্যালেঞ্জের। দ্বিতীয়ত সেবারই প্রথম আমরা টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে হারাই।’

করোনা ভাইরাসের কারণে আপাতত বাংলাদেশসহ বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »