রীম রহিম »
মহামারি করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সময়ে সুবিধাবঞ্চিত ২০ হাজার মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনা ভাইরাস এখন পুরো বিশ্বের মত ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক খেটে খাওয়া মানুষ। ক্রিকেটাররা অনেক আগেই সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছিলো। এবার এগিয়ে আসলো বিসিবি। জানা গেছে, তারা ২০ হাজার মানুষকে খাদ্য সরবরাহ করবে।
বিসিবি তাদের নিজস্ব তহবিল থেকে এই ২০ হাজার মানুষের পাশে দাঁড়াবে। এই ব্যাপারে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের তহবিল থেকে জনসাধারণের কি কাজে আসতে পারি সেটা চিন্তা করেছি এবং মানবিকতার কথা চিন্তা করেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে যেসব অঞ্চলের মানুষের মাঝে বিতরণ করবো যেসব অঞ্চলে করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই বিতরণ কার্যক্রম আমরা মাসব্যাপী চালিয়ে যাব, এটা আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু করবো’ – যোগ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে বিসিবি সরকারকে সব মাঠ করোনার জন্য ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেছিলো।
