সাকিব শাওন »
ব্রেন্ডন টেলরের চোখে সত্যিকারের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশের সাথে ২০০৬ সালের স্মরণীয় সেই জয়ের কথা এখনো ভুলেননি টেলর। জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাচনার সময় ২০০৬ সালের সেই ম্যাচের কথা তুলে ধরেছেন। সেখানে মাশরাফি বিষয়ে জানতে চাইলে তিনি জানান সে অধিনায়কত্ব ছেড়ে দিলেও আরও কিছুদিন ক্রিকেট খেলে যাবেন বলে তার বিশ্বাস।
টেলর আরো বলেন, ‘মাত্র কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে খেলে ফিরেছি, সেখানে মাশরাফির অধিনায়ক হিসেবে শেষ সিরিজ ছিল। কী দারুণ এক অধিনায়ক ছিল সে। টেলর মনে করেন ‘আমি মনে করছি সে আরও কিছু ম্যাচ খেলবে এবং ক্যারিয়ারের ভালো সময় বুঝেই অবসর নেবে।’
উল্লেখ্য, সেই ঐতিহাসিক ম্যাচ হয় ২০০৬ সালের ২ আগস্ট জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে সেই ম্যাচে শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিলো ১৭ রান। সেখান থেকে শেষ ১ বলে রার দরকার হয় ৫, জিম্বাবুয়ের হয়ে স্ট্রাইকে ছিলেন ব্রেন্ডন টেলর। মাশরাফির করা শেষের সেই ফুলটস বলকে টেলর মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নেন সেই ম্যাচে! তাইতো সেই রোমাঞ্চকর ম্যাচের কথা আজও মনে রেখেছেন টেলর।
