মাশরাফি উদ্যোগ নজর কেড়েছে প্রধানমন্ত্রীর!

রীম রহিম »

করোনা মোকাবেলায় এমপি মাশরাফির উদ্যোগ নজর কেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন জাতীয় নির্বাচন করে এমপি হোন মাশরাফি বিন মুর্তজা। সে থেকে করেছেন অনেক প্রশংসনীয় কাজ। এবার করোনাভাইরাস ঠেকাতে করছেন নানা কর্মকান্ড।

করোনাভাইরাস রুখতে যে পদক্ষেপ মাশরাফি নিচ্ছেন তা প্রধানমন্ত্রীর চোখে পড়েছে। তিনি ভিডিও কনফারেন্সে তার প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তুমি ভালো কাজ করছো। নড়াইল ১ এর সাংসদ মুক্তিও ভাল কাজ করছে। তোমার ভাল কাজ করে যাও, নড়াইল এগিয়ে যাবে।’

গত ১০ শে এপ্রিল মাশরাফির নিজের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে সদর হাসপাতাল গেটে স্থাপিত করা হয়েছে জীবাণুনাশক কক্ষ। কোনো মানুষ হাসপাতালে প্রবেশ করার আগে এই গেট দিয়ে প্রবেশ করলে তার শরীরে এই জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হবে, যা দিয়ে তাদের শরীর ভেজবেনা আর জীবাণুও মারা যাবে। যার ফলে হাসপাতালের সবাই সুরক্ষ থাকবে।

এর আগে ভ্রাম্যমাণ চিকিৎসার ব্যবস্থা করেন মাশরাফি। করোনাভাইরাস ছাড়াও অন্য রোগের মানুষও চিকিৎসা নিতে পারবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এটি পরিচালনা করা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »