রীম রহিম »
পুরো বিশ্ব এখন করোনাভাইরাস আতংকে ডুবে আছে। বিশ্বের প্রায় ২১০ টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে স্থগিত সব ধরণের ক্রিকেট ম্যাচ। চলুন এই ফাঁকে জেনে নেয়া যাক এমন একটি ম্যান অফ দ্যা ম্যাচের কথা যেটা জানলে আপনার চোখ কপালে উঠবে।
ম্যান অফ দ্যা ম্যাচ হলো একটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেয়া হয়। প্রায় সময় যে খেলোয়াড় দলকে জিততে সাহায্য করেছেন তাকেই ম্যান অফ দ্যা ম্যাচ দেয়া হয়। অনেক সময় হারা দলের খেলোয়াড়কেও দেয়া হয় ম্যাচে অসাধারণ খেলার জন্য। কিন্তু এক জন প্লেয়ার কোনো রান, উইকেট কিংবা ক্যাচ না নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। আজ এই গল্পটি জানা যাক।
সময়টা ২০০১ সাল। ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ের ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে। ব্যাট হাতে নামার সুযোগ হয়নি ক্যামেরন কাফির। বল হাতে ২০ রান দিয়ে পাননি কোনো উইকেট। আবার নেননি কোনো ক্যাচও। করেছেন একটি রান আউট। বোলিংয়ে ডিলন ও স্যামুয়েলস ৩টি করে উইকেট নেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে ম্যাচসেরা পুরষ্কার পান ক্যামেরন কাফি।
মূলত ১০ ওভারে ২০ রান দিয়ে জিম্বাবুয়ের রানের গতি কমিয়ে দেয়ায় কাফিকে সেদিন ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয়। তার কৃপন বোলিংয়ের কারণেউ জিম্বাবুয়ে তাদের পথ হারায় আর সে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে ২৭ রানে।
