ফিটনেস ধরে রাখতে কি করতে হবে ক্রিকেটাররা জানেনঃ সাকিব

সাকিব শাওন »

নিজেদের ফিটনেস ঠিক রাখার ব্যাপারটি সকল ক্রিকেটাররা ভালো করেই বুঝেন বলে বিশ্বাস করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর বিশ্বাস এই অবসর সময়ে ঘরে বসে ক্রিকেটাররা তাদের নিজেদের শরীর ফিট রাখতে যথেষ্ট চেষ্টা করছে।

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের ক্রিকেট ম্যাচ স্থগিত রয়েছে। তবে মাঠে খেলা না থাকলেও থেমে নেই সকল ক্রিকেটারদের শারীরিক অনুশীলন। ঘরের মধ্যেই জিমনেশিয়াম বানিয়ে ফেলেছেন অনেক ক্রিকেটার সে সব ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অনেক ক্রিকেটার।

এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত সবাই এই অবসর সময়ে যার যার নিজের কাজটাই করছে। ক্রিকেটাররা সকলে জানে তাদের এরকম পরিস্থিতিতে করণীয় কী! কেননা ফিটনেসই পারে একটা খেলোয়াড়কে তার পারফরমেন্সে বড় অবদান রাখতে।’

করোনা ভাইরাসের কারণে বর্তমানে বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অসহায়দের মাঝে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »