কে এম আবু হুরায়রা »
সরকারি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’কে স্যালুট জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
করোনা ভাইরাসের কারণে দেশ এখন অঘোষিত লক ডাউন। এ সময় গরীব-দুঃখী অসহায়দের পাশে দাড়িয়েছেন বেশ কিছু ব্যাক্তি এবং প্রতিষ্ঠান৷ এবার তাদের সেই কাতারে সামিল হয়েছেন বাংলাদেশের সরকারি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’।
এর আগে নিজেদের বিজ্ঞাপন খরচ কমিয়ে সেই অর্থ দেশের সহযোগিতায় কাজে লাগাবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এবং এই সিদ্ধান্তটি সবার মতই মনে ধরেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এক ভিডিও বার্তায় মাশরাফি বিন মর্তুজা নগদের এই সিদ্ধান্তকে স্যালুট জানিয়ে সর্বস্তরের মানুষকে দেশের কল্যানে এভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
ভিডিও বার্তায় মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে অনেক চিন্তা কাজ করে। কিন্তু কোন কোন খবর মনটা অনেক ভালো করে দেয়। যেমন আজ সকালে পেপারে (খবরের কাগজ) দেখলাম, নগদ তাদের বিজ্ঞাপনের খরচ কমিয়ে এই টাকা দেশের কল্যানে খরচ করবে। তার মানে নগদ শুধু ব্যাবসার দিকটা চিন্তা না করে এই সংকট কালে দেশের মানুষের কথা চিন্তা করছে। নগদ একটি সরকারি প্রতিষ্ঠান। এর মানে এর মালিক আমি, আপনি সবাই। তাই আসুন আমরা নগদের মত করে যে যার অবস্থান থেকে এগিয়ে আসি। নগদের মত করেই বলি, ‘মানুষ বাচলে দেশ বাঁচবে’। তাই নগদের এই সিদ্ধান্তকে আমরা স্যালুট জানাই।’
