সাকিব শাওন »
টেস্ট চ্যাম্পিয়নশিপ পেছানোর দাবি জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বর্তমানে সব ধরণের ক্রিকেট স্থগিত রয়েছে। এ অবস্থার জন্য টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে তৈরি হচ্ছে নানা রকম জটিলতা। কারণ ২০২১ সালের জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা রয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের জন্য সকল ম্যাচ স্থগিত রয়েছে। তাই পূর্বনির্ধারিত ঐই তারিখে ফাইনাল ম্যাচ হওয়া নিয়ে তৈরী হয়েছে সংশয়।
এবার তাই এ অবস্থা বিবেচনায় টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সময় পেছানোর পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। সম্প্রতি ভিডিও কনফারেন্সে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে একথা জানিয়েছেন।
আজহার বলেন, ‘বর্তমান অবস্থা বিবেচনায় আগের সূচি অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ গুলো শেষ হওয়া অনেক কঠিন তাই আশা রাখছি, আইসিসি এ অবস্থার কথা মাথায় রেখে সকল ব্যবস্থা গ্রহণ করে সময় বাড়াবে, যেন সকল টেস্টসদস্য দেশ তাদের ম্যাচগুলো খেলতে পারে।’
করোনা ভাইরাসের কারণে বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন।
