অধিনায়ক থেকে খেলোয়াড় হওয়া একটু কঠিনঃ জেসন হোল্ডার

কে এম আবু হুরায়রা »

বেশ কিছুদিন ধরেই নিজস্ব ফর্মে নেই ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওডিআই-টি২০ অধিনায়ক জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। গত বছরের সেপ্টেম্বরে জেসন হোল্ডারকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় অভিজ্ঞ কাইরন পোলার্ডের। এখন সাদা বলে হোল্ডার শুধুই একজন সাধারণ খেলোয়াড়। তবে এই দীর্ঘদিন অধিনায়ক থাকার পর সাধারণ খেলোয়াড় হিসেরে রূপান্তরিত হওয়াটা খুব একটা সহজ নয় বলেই জানিয়েছেন হোল্ডার।

টক স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক বলেন, ” সত্যি বলতে, একজন খেলোয়াড়ের মতোই ফিরে আসা একটু কষ্টসাধ্যই বটে। কিভাবে একজন খেলোয়াড় হিসেবে খেলতে হয় সেটা বোঝার চেষ্টা করা কিছুটা কঠিন।”

নিজের পারফর্মেন্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন জেসন হোল্ডার। গত বিশ্বকাপে মাত্র ৮ উইকেট এবং এর পরে ১০ ম্যাচে মাত্র ৭ উইকেট। নিজের ফর্ম নিয়ে হতাশ হলেও খুব একটা চিন্তিত নন জেসন হোল্ডার। কারণ তিনি জানেন ফিরে আসার জন্য ১টি ভালো বোলিং যথেষ্ট। তিনি বলেন, “সম্ভবত আমি যেভাবে পছন্দ করতাম পারফরম্যান্স সেখানে হয়নি। তবে আমি খুব হতাশও হইনি। আমি নিজেকে পরাজিত করি না। আমি খুব বেশি চিন্তিত হই না কারণ আমি আমার দক্ষতা জানি। আমি কী তৈরি করতে পারি তা আমি জানি।”

তবে অধিনায়কত্ব থেকে সরে এসে সাপে বর হয়েছে হেল্ডারের। হোল্ডার জানান, “তার একটা বিরতির দরকার ছিলো। অধিনায়কত্ব চলে যাওয়ার পর সেই বিরতিটা পেয়েছেন তিনি। অনেকদিন ধরেই টানা খেলার কারণে নিজেকে সতেজ করার সময় পাচ্ছিলেন না তিনি। এখন নিজেকে সতেজ করার সময় পাবেন ২৮ বছর বয়সী এই ক্যারিবিয়ান পেসার।” 

জেসন হোল্ডার আরো বলেন,  ” ভারত সিরিজের পর একটু বিরতির দরকার ছিলো। আসলে একটু নিজেকে সতেজ করার জন্য৷ আমি গত কিছু বছর ধরে ধারাবাহিক ভাবে খেলছি। সাথে কাউন্ট্রি ক্রিকেটও আছে। আমার ব্যাটারিতে কিছুটা চার্জ দরকার ছিলো।” 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »