১৪১ মহিলা ক্রিকেটারদের আর্থিক ভাবে সাহায্য করছে বিসিবি!

রীম রহিম »

১৪১ মহিলা ক্রিকেটারদের প্রতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনার কারণে স্থগিত আছে দেশের সব ক্রিকেটীয় ইভেন্ট৷ আর তাই দেশের পুরুষ -মহিলা মিলে অনেক খেলোয়াড়ই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। কয়েকদিন আগেই পুরুষ ও মহিলা ক্রিকেটারদের আর্থিক ভাবে সাহায্যর ঘোষণা দেয় বিসিবি। এবং ২ দিন আগে ডিপিএল খেলা ক্লাবগুলোর কাছে খেলোয়াড়দের চেক প্রদান করে। এবার চেক দেয়া শুরু করেছে মহিলা ক্রিকেটারদেরও।

পুরুষ ক্রিকেটারের সংখ্যা ৯৬ হলেও মহিলা ক্রিকেটের সংখ্যা ১৪১। তারা অনূর্ধ্ব -১৯ ক্যাম্পে ডাক পাওয়া ৪০ ক্রিকেটার, ইমার্জিং দল, এ দল ও জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারও। পুরুষরা সবাই ৩০ হাজার টাকা করে পেয়েছিল। আর নারী ক্রিকেটাররা পাচ্ছে ২০ হাজার টাকা করে।

আজ (১১ এপ্রিল) ঢাকায় যে ক্রিকেটার গুলো আছে তাদের দেয়া হয়েছে। এবং তারা তা হাতে পেয়েছে। পরবর্তীতে সবাইকে দেয়া হবে। এই ব্যাপারে উইমেন্স উইংয়ের কর্মকর্তা তৌহিদ মাহমুদ বলেন, ‘প্রক্রিয়াটা আজ থেকে শুরু হয়েছে। ঢাকায় যারা আছে তাদের আজ হস্তান্তর করেছি। যদিও এখম কোথাও যাওয়া ঝুকিপূর্ণ, তবুও অনেকে এসে নিয়ে গেছে।’

‘তবে যারা ঢাকায় নেই তাদের টাকা পাঠাতে ঝামেলা হচ্ছে। কারণ এখন ব্যাংকের ব্রাঞ্চগুলো সম্পূর্ণ খোলা নেই। এরমধ্যে অনেকের ব্যাংক একাউন্ট নেই। তবে আমরা সামলে নিয়ে এক সপ্তাহের মধ্যে সব সম্পূর্ণ করতে পারবো’ – যোগ করেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »