করোনা মোকাবেলায় লঙ্কান ক্রিকেট বোর্ড দিলো আড়াই কোটি রুপি!

রীম রহিম »

করোনার প্রভাব দিন দিন শুধু বাড়ছে। সারা বিশ্বে এখন ২১০ দেশে এটি ছড়িয়ে পড়েছে। করোনায় মৃতর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। তবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মত শ্রীলঙ্কায় করোনার প্রভাব এখনো অত বেশি না। এখন পর্যন্ত শ্রীলঙ্কায় আক্রান্ত হয়েছে ১৯৭ জন আর মারা গেছে ৭ জন।

লঙ্কান সরকার যাতা যত ব্যাবস্থা গ্রহণ করছে। আর তাদের সাহায্য করতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আড়াই কোটি রুপি অনুদান দিয়েছে। শ্রীলঙ্কার ওয়ানডে আর টেস্ট অধিনায়ক দিমুথ করুনারাত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গার উপস্থিতিতে আড়াই কোটি টাকার চেকটি সেদেশের রাষ্ট্রপতিকে দেয়া হয়।

তারা তাদের অনুদানের কথা টুইটারের মাধ্যমে জানায়৷ তারা বলেন, ‘কোভিড-১৯ স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা তহবিলে আড়াই কোটি টাকা অনুদান দেয়া হয় শ্রীলংকান ক্রিকেট বোর্ড থেকে৷ বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা রাষ্ট্রপ্রতি গোতাবায়া রাজাপাকশের হাতে এটির চেক তুলে দিয়েছেন।’

অন্যান্য দেশের মত শ্রীলঙ্কায়ও এখন সব ধরনের ক্রিকেট আপাতত বন্ধ আছে। পরবর্তী নির্দেশ দেয়া অব্দি ক্রিকেট স্থগিত থাকবে সেখানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »