মোহাম্মদ সোহেল »
নিত্যনৈমিত্তিক কাজ থেকে হঠাৎ ছুটি পেতে কার না ভাল লাগে। সব শ্রেণীপেশার মানুষদের মত ক্রিকেটারদেরও সাময়িক বিশ্রাম খেলার প্রতি স্পৃহা আরো বাড়িয়ে দেয়। কিন্তু বর্তমান থমকে যাওয়া পৃথিবীতে যে ছুটি চলচে তা ভুলেও কখনো পেতে চাননি ক্রিকেটাররা।
প্রাণঘাতী ছোঁয়াচে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একেবারে গৃহবন্দী হয়ে আছে ক্রিকেটাররা। বিষাদ ভগ্ন হৃদয়ে অতিবাহিত হচ্ছে তাদের দিন। তাইতো দেশের ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসান জানিয়েছেন এমন ছুটি কখনোই কাম্য নয়।
দেশের একটি দৈনিক সংবাদ মাধ্যমকে সাকিব বলেন, ‘মাঝে মাঝে তো আমরাও চেয়েছি খেলা থেকে লম্বা বিরতি পড়ুক। সবকিছু থেকে একটু বিশ্রাম নেব। পরিবারকে সময় দেব। সেটি এমনভাবে আসুক, তা কখনো চাইনি।‘
এমনিতেই সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে আছেন সাকিব। তার মাঝে মরার ঊপর কড়ার ঘা হয়ে আসল এই করোনা ভাইরাস। আর তাতে ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্মকান্ড থেকে বঞ্চিত ক্রিকেটাররা। সবার প্রত্যাশা, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হউক।
তবে বর্তমানে ভাল-খারাপের মিশ্রণে অন্যরকম এক অনুভূতিতে দিন কাটছে সাকিবের। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকায়। যেখানে রয়েছে তাঁর সন্তান-সম্ভবা স্ত্রী।
