অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবকে পেতে পারে বাংলাদেশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার কারণে স্থগিত হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ৷ সিরিজটি বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এই পিছিয়ে যাওয়ায় কোন ধরণের হতাশ নন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বরং বাংলাদেশের জন্য ভালো সুযোগ দেখছেন মুমিনুল।

করোনা ভাইরাসের কারণে সিরিজ পিছিয়ে গেলে সাকিব আল হাসানকে দলের সাথে পেতে পারেন মুমিনুল হক। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার কারণে আইসিসির দেয়া ১ বছরের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯’শে অক্টোবর। যদি আগামী ২৯’শে অক্টোবরের পরে সিরিজের নতুন সূচি তৈরি করা হয় তবে সাকিব আল হাসানকে দলের সাথে পাবে মুমিনুল হক। তাতে দলের ভালোই দেখছেন মুমিনুল হক, ‘পরের বছর (২০২০) দু’টি টেস্ট ম্যাচ স্থানান্তরিত হলে সাকিব ভাইকে আমাদের দলে ফিরবে। এতে আমাদের পুরো শক্তির দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের দ্বার উন্মুক্ত হবে।‘

গত বছর নিষেধাজ্ঞার আগে দুর্দান্ত ফর্মে ছিলো। বিশ্বকাপের এক আসরে ৬’শতাধিক রান এবং ১০টির বেশী উইকেট নেওয়ার রেকর্ড গড়েন সাকিব আল হাসান। মুমিনুল হক বলেন, সাকিব ভাইয়ের উপস্থিতি সত্যি বলতে দলের শক্তি বাড়িয়ে দিবে। কারণ সে ব্যাতিত আমাদেরকে অতিরিক্ত একজন বাঁহাতি স্পিনার খুঁজতে হবে।‘

টেস্টগুলি যদি এপ্রিল মাসে নতুন সূচিতে অনুষ্ঠিত হয় তবে সাকিব ভাই অজিদের বিরুদ্ধে বেশী প্রস্তুত থাকবেন। অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে খেলতে আমি সর্বদা আমার সেরা খেলোয়াড়কে সাথে চাই।‘ সাকিব আরও যোগ করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »