এবার চুক্তি বাতিল হলো নাথান লায়নের

সাকিব শাওন »

গেল সপ্তাহের মঙ্গলবারে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টির চুক্তি থেকে বাতিল হয়েছিলো অস্ট্রেলিয়ান পেসার মাইকেল নিসারের। দুইদিন যেতে না যেতেই আবার চুক্তি বাতিল করা হয়েছে অজি অফস্পিনার নাথান লায়নেরও। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই এ সিধান্ত গ্রহণ করা হয়েছে।

মূলত করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সব ধরণের ক্রিকেট স্থগিত ঘোষণা করেছে। এর মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনার প্রভাবে সেটা সম্ভাব হয় নি সাথে পিঁছিয়ে গেছে অনির্দিষ্টকাল সময়ের জন্য।

আর এ কারণে বিদেশী  ক্রিকেটারদের চুক্তি বাতিল হবে সেট আগে থেকেই ধারণা করা যাচ্ছিলো। সেই ভাবেই লায়নের সঙ্গে উভয়েরই বোঝাপোড়ার মাধ্যমে আসন্ন মৌসুমের চুক্তি বাতিল করেছে কাউন্টি দল হ্যাম্পশায়ার।

করোনা ভাইরাসের কারণে  বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে।

খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই   ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন  খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »