রীম রহিম »
করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে বেশ আগেই। একের পর এক স্থগিত হচ্ছে ক্রিকেটের সব ইভেন্ট। বর্তমানে বন্ধ আছে সব রকমের ক্রিকেট। এখন এই এই পরিস্থিতিতে যে যেভাবে পারে অসহায় মানুষদের সাহাযার্থে এগিয়ে আসছে।
থেমে নেই শচিন টেন্ডুলকারও। তিনি কিছুদিন আগেই ২৫ লাখ টাকা প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে অনুদান দেন। সাথে আরো ২৫ লাখ দেন মহারাষ্ট্র সরকারের ফান্ডে। এবার তিনি দায়িত্ব নিয়েছেন ৫০০০ মানুষকে খাবার দেয়ার। তিনি “আপনালয়” একটি এনজিও সংস্থার সাথে একজোট হয়ে ৫০০০ মানুষকে ১ মাসের খাবার তুলে দিবেন।
এই বিষয়টি আপনালয় তাদের টুইটারে নিশ্চিত করে। তারা টুইটারে লিখেন, ‘এই লকডাউনে যাদের জীবন রক্ষায় সমস্যা হচ্ছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শচিন। আপনালয়ের পাশে থাকার জন্য শচিনকে ধন্যবাদ। তিনি ৫০০০ মানুষকে ১ মাসের খাবার দিবেন।‘
জবাবে শচিন লিখেন, ‘আপনালয় কে শুভেচ্ছা, তোমাদের অসহায়দের প্রতি এই মহৎ কাজ এগিয়ে নাও।‘
উল্লেখ্য ভারতে এখন পর্যন্ত ৫০০০ মানুষের উপর করোনায় আক্রান্ত আর ১৯৯ জন মানুষ এখন অব্দি মারা গেছেন।
